• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দুই মাথা এক দেহ, ফরিদগঞ্জে জন্মগত ত্রুটিযুক্ত কন্যাশিশুর জন্ম 

     dailybangla 
    07th Feb 2026 9:50 pm  |  অনলাইন সংস্করণ

    শামীম হাসান,ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে দুই মাথাবিশিষ্ট একটি কন্যাশিশুর জন্ম হয়েছে। বিরল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল ক্রিসেন্ট হাসপাতালে শিশুটির জন্ম হয়। শিশুটির বাবা-মা ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের বাসিন্দা দিনমজুর মাসুদ গাজী ও সুমি আক্তার।

    পরিবার সূত্রে জানা যায়, প্রসববেদনা শুরু হলে সুমি আক্তারকে চাঁদপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাশিশুটির জন্ম হয়। জন্মের পরপরই শিশুটির শারীরিক গঠনে ভিন্নতা লক্ষ্য করা গেলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

    শিশু সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, এটি জন্মগত ত্রুটিযুক্ত যমজ শিশু। শিশুটির দেহ ও যৌনাঙ্গ একটি হলেও মাথা রয়েছে দুটি। দুই মুখমণ্ডল থাকায় চারটি চোখ, চারটি কান, দুটি নাক ও দুটি মুখ রয়েছে। বর্তমানে শিশুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।.তিনি আরও জানান, শিশুটির জীবন রক্ষা করতে হলে যত দ্রুত সম্ভব তাদের আলাদা করার অস্ত্রোপচার প্রয়োজন। তবে এই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল।

    আপাতত চিকিৎসকদের প্রধান লক্ষ্য শিশুটির প্রাণ রক্ষা করা। শিশুটির বাবা মাসুদ গাজী বলেন, তার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা বহন করা সম্ভব নয়। তিনি সন্তানের সুস্থ জীবনের জন্য সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আর্থিক সহায়তা ও দোয়া কামনা করেছেন।

    এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সরকারি সামর্থ্যের মধ্যে পরিবারটিকে সহযোগিতা করা হবে। তবে চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বর্তমানে শিশুটি চাঁদপুরের ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা গেলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728