• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দু’একটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করছে: আমিনুল হক 

     dailybangla 
    06th Sep 2025 5:25 pm  |  অনলাইন সংস্করণ

    ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দেশের জনগণ দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।

    তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন—আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তুলে, বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্লবীতে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আমিনুল হক বলেন, দেশে দু’একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করার জন্য। আমরা তাদের আহ্বান জানাই—ভুল পথে ধাবিত হবেন না। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ যেন ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

    তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান করা হবে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে, ইনশাল্লাহ, সব সমস্যার দ্রুত সমাধান হবে।

    স্বাস্থ্যসেবা প্রসঙ্গে আমিনুল হক জানান, প্রতি মাসেই নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। ভবিষ্যতে প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক, মাতৃসদন হাসপাতাল ও সরকারি হাসপাতাল স্থাপন করা হবে। এছাড়া নিম্ন আয়ের পরিবারের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি।

    তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি সুস্থ ও যোগ্য জাতি গড়ে তোলা হবে।

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছর মানুষের উপর যেভাবে প্রভাব বিস্তার করেছে, বিএনপি কোনোদিন তা করবে না। আমি নেতাকর্মীদের বলছি, আপনারা জনগণের সাথে সাধারণ মানুষের মতো মিশবেন, বিএনপি নেতা পরিচয়ে প্রভাব বিস্তার করা যাবে না।

    অনুষ্ঠানে পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728