• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা 

     dailybangla 
    27th Jul 2025 10:33 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: দেশের দক্ষিণ ও উপকূলীয় সাতটি জেলায় আজ রোববার (২৭ জুলাই) দুপুরের মধ্যেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    এর ফলে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে ওই অঞ্চলের জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

    আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশেই বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা চলতি সপ্তাহজুড়ে থাকতে পারে। ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা, কৃষক, মৎস্যজীবী ও নৌযান পরিচালকদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

    নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান এবং জলাবদ্ধতার সম্ভাবনায় আগেভাগে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728