• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দুপুর গড়াতেই বাড়ছে ভোটের গতি, কিছু কেন্দ্রে ৪০ শতাংশ ছাড়ালো উপস্থিতি 

     dailybangla 
    12th Feb 2026 5:27 pm  |  অনলাইন সংস্করণ

    এ সালাম সময়: সকালটা ছিল ধীর, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বদলেছে চিত্র। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দুপুরের পর চোখে পড়ার মতো বেড়েছে। কোথাও এখনো গতি মন্থর, আবার কিছু কেন্দ্রে ভোটের হার ৩৫ থেকে ৪০ শতাংশ ছাড়িয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    জিগাতলার কেন্দ্র নং-১৯, শাপলা একাডেমিতে মোট ৩৬৯৮ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮০৬ জন। এখানে ভোটের হার ২১.৮ শতাংশ। কেন্দ্র নং-১২৮, আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৭৩৮ ভোটারের মধ্যে কাস্টিং হয়েছে ৫০৫ ভোট, যা ১৮.৪৪ শতাংশ। কেন্দ্র নং-১৩, মল্লিক প্রিপারেটরি স্কুলে সকাল সাড়ে ১১টা পর্যন্ত কাস্টিং হয়েছে ৭০৫ ভোট। উপস্থিতির হার ২৩ শতাংশ। ইউসুফ হাইস্কুলে মোট ২৭৩১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪২ জন, হার ২৬ শতাংশ। মুকুলিকা উচ্চ বিদ্যালয়ে ২৭৯০ ভোটারের মধ্যে ৫২১ জন ভোট দিয়েছেন, যা প্রায় ১৮.৬৭ শতাংশ। তুলনামূলক বেশি উপস্থিতি দেখা গেছে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে। এখানে ৩৩৫০ ভোটারের মধ্যে কাস্টিং হয়েছে ৯৫০ ভোট, হার ২৮.৩৬ শতাংশ।

    দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত রাজমসুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪৮৪ ভোটারের মধ্যে ৮৯৬ জন ভোট দিয়েছেন। এ কেন্দ্রে ভোটের হার দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। জরিনা শিকদার বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র নং-২৭ এ ২৫৭৪ ভোটারের মধ্যে কাস্টিং হয়েছে ১০৩৯ ভোট, যা ৪০.৩৬ শতাংশ। একই প্রতিষ্ঠানের ৩য় তলার পুরুষ কেন্দ্রে ২৬৪৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯২৫ জন, হার প্রায় ৩৫ শতাংশ।

    কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।
    সকাল থেকে তুলনামূলক কম উপস্থিতি থাকলেও দুপুরের দিকে ভোটের গতি বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা। ভোটগ্রহণ শেষ পর্যন্ত অংশগ্রহণের হার কত দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728