• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দুবাই সরকারের গোল্ডেন রেসিডেন্সি পেলেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব 

     dailybangla 
    14th Mar 2025 2:00 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন রেসিডেন্সি’ পেয়েছেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘এক্সপার্ট জার্নালিস্ট’ ক্যাটাগরিতে এই সম্মাননা তাকে প্রদান করা হয়েছে। এই সম্মাননা অর্জনকারী তিনিই প্রথম বাংলাদেশী সাংবাদিক।

    ১৩মার্চ কেরামত উল্লাহ বিপ্লব তার ফেসবুক পোস্টে এই অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। সাংবাদিকতায় অবদানের জন্য সংযুক্ত আমিরাত সরকার বিশেষ ক্যাটাগরীতে আজ অফিসিয়ালি ‘গোল্ডেন রেসিডেন্সি’ দিয়েছে। তাদের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘এক্সপার্ট জার্নালিস্ট’ ক্যাটাগরির মর্যাদায় এ সন্মান এর আগে কোন বাংলাদেশী পাননি।”

    সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের খ্যাতিমান পেশাজীবীদের বিশেষ ক্যাটাগরিতে এই সুবিধা প্রদান করে থাকে। গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তরা আমিরাতের নাগরিক না হয়েও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানা সুবিধা পান।

    কেরামত উল্লাহ বিপ্লব তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে, অভিবাসী কর্মীদের জীবন প্রবাহ এবং জলবায়ু বিষয়ে তার সাংবাদিকতার বিষয়টিকে সংযুক্ত আরব আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিল অনন্য বিবেচনা করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে উন্নত মানবিক সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য তিনি সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    প্রসঙ্গত, এর আগে ভারত থেকে অভিনেতা রজনীকান্ত, শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা আরব আমিরাতের গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন। এছাড়া বিনিয়োগ, ব্যবসাসহ নানা ক্ষেত্রে বহু প্রবাসী ভারতীয় ও বাংলাদেশী গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728