• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশসেবায় অঙ্গীকারবদ্ধ কোরের সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে 

     dailybangla 
    30th Oct 2025 9:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হালিশহর সেনানিবাসস্থ আর্টিলারি সেন্টার এন্ড স্কুল (এসিএন্ডএস)-এ বৃহস্পতিবার রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের ১ম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

    সেনাবাহিনী প্রধান এসিএন্ডএসে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এবং কমান্ড্যান্ট, এসিএন্ডএস অভ্যর্থনা জানান। সম্মেলনে তিনি উভয় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশসেবায় অবদান তুলে ধরেন এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

    এছাড়া, কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর; জিওসি ১৭ ও ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার; মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; চেয়ারম্যান, বেপজা; সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, এনডিসি; কমান্ড্যান্ট, এসিএন্ডএস; সব আর্টিলারি ও এয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডারগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার, বিএসপি, এসজিপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। একই দিন আর্মি এয়ার ডিফেন্স কোরের ১ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো: আবু বকর সিদ্দিক খান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি+, মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728