• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দ্বিধা’য় শাকিব-ইধিকার ভরপুর রোম্যান্স 

     dailybangla 
    14th Mar 2025 1:47 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: সুখবর দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। জানালেন আসন্ন ঈদুল ফিতরে ‘বরবাদ’ মুক্তির আগেই অন্তর্জালে মুক্তি পাচ্ছে সিনেমাটির প্রথম গান ‘দ্বিধা’।

    বুধবার (১২ মার্চ) রাতে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে এ সুখবর দেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মাত্র ৩৬ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন অভিনেতা।

    ভিডিওতে দেখা যায়, কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে রোমান্সে ব্যস্ত শাকিব। ব্যাকগ্রাউন্ডে গান বেজে ওঠে, ‘কখনও বুঝি তোমায় কখনও বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না’। সুরেলা সুর আর মিষ্টি কথার এমন গান হৃদয় জয় করেছে শ্রোতাদের।

    এ ভিডিওর ক্যাপশনে শাকিব লেখেন, ‘দ্বিধা’। এরপরই জুড়ে দেন ভালোবাসার লাভ আকৃতির ইমোজি। সুখবর দিয়ে এরপর লেখেন, ‘বরবাদ’-এর প্রথম গান আসছে।

    ইনামুল তাহসীনের কথায় নতুন গানে কন্ঠ দিয়েছেন প্রীতম হাসান। রোমান্টিক ঘরানার গানটি আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

    প্রসঙ্গত, শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ সিনেমা হতে চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। ‘তুফান’ সিনেমার পর এ সিনেমাতেও গ্যাস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব খান। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব ও ইধিকা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্ত।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728