• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

     dailybangla 
    31st Dec 2024 5:35 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দেশটির একটি আদালত। দেশটির একটি তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি আদালত গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করেছে।

    সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তকারীদের অনুরোধে, সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে, উচ্চ-পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দ্য হাই- র‍্যাঙ্কিং অফিশিয়ালস (সিআইও)।

    স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় বর্তমান কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

    দেশটির বার্তাসংস্থা ইয়োনহাপ সিআইওকে উদ্ধৃত করে বলেছে, বর্তমান এই গ্রেপ্তারি পরোয়ানা ৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি প্রয়োগ করা হলে ইউনকে সিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হতে পারে।

    অভিশংসিত হওয়ায় ইউনের স্থানে একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনের কথা থাকলেও জটিল আইনি প্রক্রিয়ার কারণে প্রেসিডেন্ট পদে থাকবেন ইউন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728