• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে শক্ত অবস্থান নিন: মোর্শেদ হাসান খান 

     dailybangla 
    11th Mar 2025 7:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ ও নারীদের ওপর নিপীড়নের ঘটনাগুলোর বিরুদ্ধে সাত দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে শক্তভাবে অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।

    মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

    তিনি বলেন, একটা জরিপে দেখা গেছে, এদেশের ৭০ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় বসবাস করে। মাত্র ৩০ শতাংশ নারী নিরাপদে রয়েছে। অথচ বাংলাদেশে আমরা নারীদের সুরক্ষা দিতে পারছি না। তাই ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

    ঢাবির এ শিক্ষক বলেন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে সাত দিন সময় দিচ্ছি। এর মধ্যে শক্তভাবে অবস্থান নিন। না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবো। আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।

    তিনি বলেন, আজকে ৫ আগস্টের পর সরকারের প্রতি এতো দ্রুত সময়ে আমাদের দাবি নিয়ে দাঁড়াতে হবে আমরা চিন্তা করিনি। আজকে দেশের প্রতিটি জেলায় আমাদের মা-বোন ও শিশুরা নানা দুর্ঘটনার শিকার হচ্ছে। এটা আমার মনে হচ্ছে একটা প্ল্যান। আমাদেরকে কন্সপাইরেসিতে ফেলার জন্য এ কাজ করা হচ্ছে।

    তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের মা-বোনেরা যেমন আত্মত্যাগ করেছে, ২৪ সালের আন্দোলনেও নারীরা অগ্রভাগে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজকে আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না। এটা সরকারের লজ্জা, আমাদের লজ্জা।

    সাদা দলের সাবেক আহ্বায়ক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, একটা দেশ যখন গণঅভ্যুত্থানের পর যাত্রা শুরু করে তখন সব থেকে খারাপ পরিস্থিতির মধ্যে থাকে। তবে অভ্যুত্থানের ছয় মাস পরেও এমন পরিস্থিতি অপ্রত্যাশিত। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আইনের সংস্কার করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন।

    সাদা দলের একজন সদস্য অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, এ দেশে আমরা দেখছি আজ নারীরা নিরাপদ নয়। তারা বিভিন্ন জায়গায় হেনস্তা, ধর্ষণ ও নিপীড়নের স্বীকার হচ্ছে। যেটা এদেশের নারীদের ক্ষমতায়নের বাধা। তাই সকল সকল দলের নারীদের ক্ষমতায়নের বিষয়ে তাদের ম্যানিফেস্টুতে সংযুক্ত করতে হবে।

    কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, বর্তমানে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চুরি, চিনতাই, নারীদের ওপর ধর্ষণের বিরুদ্ধে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। অতীতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন তাদের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে। গত সাত দিন ধরে তারা এ সরকারকে বিব্রত করার জন্য নানা পাঁয়তারা করছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728