• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ 

     dailybangla 
    17th Nov 2025 2:24 pm  |  অনলাইন সংস্করণ

    মো. রাজন আহম্মেদ, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করিয়ে রাখা ডি-লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা–আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কের প্রায় ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীতে এ ঘটনা ঘটে। প্রায় ১৫–২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাসটি সেখানে পার্কিং অবস্থায় ছিল। রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি এসে বাসের জানালা ভেঙে গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা দ্রুত মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। আশপাশের লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

    ডি-লিংক বাসের নৈশপ্রহরী ফারুক বলেন, “রাত ১০টার দিকে ঢুলিভিটার দিক থেকে দুই মোটরসাইকেল আসে। প্রথমে বাসে ইট ছোড়ে, এরপর গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমরা দৌড়ে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। পরে থানা ও ফায়ার সার্ভিসে খবর দেই।”

    ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি অগ্নিসংযোগ। গানপাউডারের নমুনাও পাওয়া গেছে। ১৫ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।”

    ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “রাত ১০টা ২০ মিনিটে পার্কিং অবস্থায় থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031