• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁ সীমান্তে কাঠ পাচারের সময় ট্রাকসহ ৫ জন আটক 

     dailybangla 
    26th Jul 2025 6:29 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আকাশমনি কাঠ পাচারের সময় ৬৩ সিএফটি কাঠ, একটি সোনালিকা ট্রাকসহ পাঁচ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উপজেলার শিমুলতলী এলাকায় বস্তাবর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি থেকে বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল ও ব্যক্তিদের আটক করে।

    আটককৃতরা হলেন, শ্রী অমল চন্দ্র বর্মণ (পিতা- শ্রী ধিরেন্দ্র চন্দ্র বর্মণ), শ্রী লিটন বর্মণ (২৮) (পিতা- শ্রী রঘুনাথ বর্মণ), শ্রী নরেশ বর্মণ (৩২) (পিতা- শ্রী নৃপেন চন্দ্র বর্মণ), সকলের গ্রাম: চকহরিপুর। মোঃ রফিকুল ইসলাম (৫৫) (পিতা- মৃত নূরউদ্দিন), গ্রাম: সেলিমপুর। মোঃ হামিদুল ইসলাম (২৫) (পিতা- মোঃ রেজাউল করিম), গ্রাম: উদয়শ্রী।

    আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত কাঠ বন বিভাগের বিট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

    তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728