• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নরসিংদীতে স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশে ৩১ জনের চাকরি 

     dailybangla 
    19th Sep 2025 11:25 pm  |  অনলাইন সংস্করণ

    সীমা আক্তার: “চাকরি নয়, সেবা”—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১ জন প্রার্থী চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সব ধাপ সম্পন্ন হওয়ার পর ফলাফল ঘোষণা করেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

    পুলিশ সুপার বলেন, “শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতেই এ নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।”

    মাত্র ১২০ টাকায় চাকরি পাওয়ার খবর শুনে অনেক প্রার্থী আবেগে কান্নায় ভেঙে পড়েন। তারা পুলিশে যোগ দেওয়ার স্বপ্ন পূরণে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    নিয়োগ বোর্ডের অন্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবির এবং টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728