• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন 

     dailybangla 
    12th Jul 2025 5:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা শহরের হাজীগঞ্জ এলাকায় ‘বিজয়স্তম্ভ চত্বর’-এ জুলাইয়ের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (১১ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ নির্মাণকাজের উদ্বোধন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বলেন, “জুলাইয়ের অকুতোভয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নারায়ণগঞ্জের ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত করবে।”

    স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুকুল ইসলাম রাজীব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাইনুদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সভাপতি নিরব রায়হান, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728