• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন 

     dailybangla 
    21st Jan 2026 9:23 pm  |  অনলাইন সংস্করণ

    মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রায়হান কবির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।

    অনুষ্ঠানে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না। বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরাও উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন।
    প্রতীক বরাদ্দ পেলেন যারা :

    নারায়ণগঞ্জ-১ আসন: ১. আ. কাইয়ুম সিকদার, বাংলাদেশ খেলাফত মজলিস -দেওয়াল ঘড়ি। ওয়াসিম উদ্দিন,গণঅধিকার পরিষদ (জিওপি)- ট্রাক, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-ধানের শীষ, মাহাম্মদ দুলাল, স্বতন্ত্র তিনি অনুপস্থিত তার জন্য জাহাজ প্রতীক বরাদ্দ আছে, মো. আনোয়ার হোসেন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা, মো. ইমদাদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা, মো. মনিরুজ্জামান চন্দন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে, মো. রেহান আফজাল, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ আপেল।

    নারায়ণগঞ্জ-২ আসন : কামরুল মিয়া, গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক, মাওলানা মো. হাবিবুল্লা. ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা, মো. আতাউর রহমান খান, স্বতন্ত্র-কলস, মো. ইলিয়াছ মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী-দাঁড়িপাল্লা, মো. নজরুল ইসলাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ, মো. হাফিজুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে।

    নারায়ণগঞ্জ ৩ আসন: অঞ্জন দাস, গণসংহতি আন্দোলন-মাথাল, অধ্যাপক মো: রেজাউল করিম, স্বতন্ত্র ঘোড়া, আজহারুল ইসলাম মান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-ধানের শীষ, আবদুল করীম মুন্সী, জনতার দল-কলম, আরিফুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি)-ঈগল, গোলাম মসীহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা, মুহাম্মদ গিয়াস উদ্দিন, স্বতন্ত্র ফুটবল, মো. শাহজাহান, বাংলাদেশ খেলাফত মজলিস-রিক্সা, মো. আতিকুর রহমান নান্নু মুন্সী, বাংলাদেশ খেলাফত আন্দোলন-বটগাছ, মো. ইকবাল হোসাইন ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী-দাঁড়িপাল্লা, মো. ওয়াহিদুর রহমান মিল্কী, গণঅধিকার পরিষদ (জিওপি)-ট্রাক।

    নারায়ণগঞ্জ-৪ আসন: আনোয়ার হোসেন বাংলাদেশ খেলাফত মজলিস-রিক্সা, আব্দুল্লাহ আল আমিন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি-শাপলা কলি, ইকবাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-কাস্তে, মনির হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুর গাছ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, স্বতন্ত্র-ফুটবল, মোহাম্মদ আলী, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) হাতি, মো. আরিফ ভূইয়া, গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক, মো. ইছমাঈল হোসেন কাউছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা, মো. ছালাউদ্দিন খোকা, জাতীয় পার্টি লাঙ্গল, মো. শাহ আলম, স্বতন্ত্র, হরিণ মো. সেলিম আহমেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি)-একতারা, সোলাইমান দেওয়ান, জাসদ-মটর গাড়ি, সেলিম মাহমুদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ-মই।

    নারায়ণগঞ্জ ৫ আসন: আবু নাঈম খান বিপ্লব,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-মই, আবুল কালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-ধানের শীষ, এইচ এম আমজাদ হোসেন মোল্লা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)-ছড়ি, এ বি এম সিরাজুল মামুন, খেলাফত মজলিস-দেওয়াল ঘড়ি, তারিকুল ইসলাম, গণসংহতি আন্দোলন-মাথাল, মাওলানা মো. মাছুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা, মন্টু চন্দ্র ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-কাস্তে, মো. নাহিদ হোসেন, গণঅধিকার পরিষদ (জিওপি)-ট্রাক, মো. মাকসুদ হোসেন, স্বতন্ত্র-ফুটবল, সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-চেয়ার।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728