• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নাশকতা পরিকল্পনার সময় পেট্রোল বোমাসহ ফেরদৌস গ্রেপ্তার 

     dailybangla 
    16th Nov 2025 10:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে নাশকতার পরিকল্পনার সময় ছয়টি পেট্রোল বোমাসহ মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। আজ সন্ধ্যা ৭টার দিকে বছিলা গার্ডেন সিটি এলাকার আরব মিশন পাবলিক স্কুল সংলগ্ন তুরাগ নদীর ৬০ নম্বর সীমানা পিলারের গোড়া থেকে তাকে আটক করা হয়।

    র‌্যাব-২ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা ১৬ ও ১৭ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে গ্রেপ্তার ফেরদৌস মোহাম্মদপুরের তিন রাস্তা, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনা করছিল। সে এবং তার সহযোগীরা ওই এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করছিল বলে র‌্যাব জানায়।

    তল্লাশিতে ফেরদৌসের কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা, একটি সামুরাই, একটি গ্যাস লাইটার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    র‌্যাব জানায়, গ্রেপ্তার ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা–সহ একাধিক মামলা রয়েছে। তিনি ভোলার দুলারহাট এলাকার ওমর আলীর ছেলে এবং বর্তমানে মোহাম্মদপুর এলাকায় বসবাস করছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031