• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনী নিরাপত্তায় বরগুনায় প্রস্তুত ৪০৫৬ জন আনসার-ভিডিপি সদস্য 

     dailybangla 
    08th Feb 2026 8:10 pm  |  অনলাইন সংস্করণ

    মো. নাজমুস সাকিব তানভির, বরগুনা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনায় নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার ৬টি উপজেলার ৩১২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪০৫৬ জন আনসার ও ভিডিপি সদস্য।

    রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বরগুনা আনসার ও ভিডিপি কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (বরিশাল রেঞ্জ) রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ।

    তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে সদস্যরা বিগত প্রায় দেড় বছর ধরে প্রশিক্ষণ, যাচাই-বাছাই ও বিভিন্ন প্রস্তুতি কার্যক্রমের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন।

    ভোটের দিন প্রতিটি ভোটকেন্দ্রে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রস্তুতিতে ভোটারদের মধ্যে আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728