• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট আবুল কালাম, ধানের শীষের বিজয়ে আশাবাদ 

     dailybangla 
    04th Feb 2026 8:57 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ মানুষের সাড়া ও শান্তিপূর্ণ পরিবেশে আশাবাদী বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। মাঠপর্যায়ে গণসংযোগে নেমে তিনি বলছেন, ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

    নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ ধানের শীষকে যেভাবে ভালোবাসে, ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষই বিজয়ী হবে। ভোটের মাধ্যমেই তা প্রমাণিত হবে।”

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বন্দর এলাকার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
    এ সময় অ্যাডভোকেট আবুল কালাম আরও বলেন, “নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরা সেদিকেই ধাবিত হচ্ছি।” তিনি আশা প্রকাশ করেন, জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

    গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, ফতেহ মোহাম্মদ রেজা রিপনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

    নেতারা এ সময় বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনই প্রমাণ করে, নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে জনমত শক্ত অবস্থানে রয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728