• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচন ঘিরে অস্ত্রের ছক, সোনারগাঁওয়ে ভাইরাল ভিডিওর পর ৩ সহযোগীসহ ‘ডন বজলু’ আটক 

     dailybangla 
    24th Jan 2026 10:36 pm  |  অনলাইন সংস্করণ

    খাবারের টেবিলে অস্ত্রের হিসাব! সোনারগাঁওয়ে ভিডিও ফাঁসের পর র‍্যাবের অভিযান

    মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ভাইরাল ভিডিওতে বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’কে তার কয়েকজন অনুসারীর সঙ্গে খাবারের টেবিলে বসে অস্ত্র সংক্রান্ত আলোচনা করতে দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে উপস্থিত ব্যক্তিদের একজন নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এলাকায় অবৈধ অস্ত্র মজুদের বিষয়ে মন্তব্য করেন। একই সময় বজলুর রহমানের পাশে বসা আরেকজন নির্বাচনের জন্য আরও দুটি অস্ত্র প্রয়োজন বলে কথা বলেন।

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর র‍্যাব বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় অদ্য ২৪ জানুয়ারি ২০২৬ দুপুর ২টা ৪৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি নিয়মিত টহল দল চট্টগ্রাম থেকে ঢাকাগামী চিটাগাং রোড এলাকায় ফুটওভারব্রিজের নিচে চেকপোস্ট পরিচালনা করে।

    চেকপোস্ট চলাকালে একটি প্রাইভেট কার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চারজনকে আটক করা হয়।

    আটক ব্যক্তিরা হলেন—
    ১. মোঃ বজলুর রহমান ওরফে ডন বজলু (৬০)
    ২. সাইদুল (৩৪)
    ৩. আব্দুল জব্বার (৪৩)
    ৪. ইউনুস বাঁধন (২০)

    তাদের সকলের ঠিকানা: কুতুবপুর, পোস্ট– কাঁচপুর, থানা– সোনারগাঁও, জেলা– নারায়ণগঞ্জ। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728