• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচন ঘিরে কঠোর অভিযান: উখিয়ায় একে-২২ রাইফেলসহ অস্ত্রের ভাণ্ডার উদ্ধার, গ্রেপ্তার ৩ 

     dailybangla 
    11th Feb 2026 10:58 pm  |  অনলাইন সংস্করণ

    উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান

    উদ্ধার বিদেশি পিস্তল ও একে-২২ রাইফেলসহ নানা অস্ত্র

    মোহাম্মদ আমিন উল্লাহ আমিন: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গুলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

    সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে অস্ত্রধারী সন্ত্রাসীরা ওই এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলার ফালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়।

    অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ জুলু ডাকাতের পুত্র সন্ত্রাসী আমিন ও তার দেহরক্ষী জানে আলমসহ তিনজনকে আটক করা হয়।

    এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একে-২২ রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি রাইফেল, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল অ্যামুনিশন, ২টি কার্তুজ এবং ২টি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

    সেনাবাহিনী আরও জানায়, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্পের কিছু ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

    সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728