• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচন সামনে রেখে ডিএমপির ৫০ থানার ওসি রদবদল 

     অনলাইন ডেক্স 
    04th Dec 2025 8:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। ডিএমপির ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের ১৪ জন ডেপুটি কমিশনারকেও (ডিসি) রদবদল করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা এক আদেশে রদবদলের এই নির্দেশনা জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শক-গণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলী/পদায়ন করা হলো।

    এর আগে, গত ২ ডিসেম্বর লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানার ওসি নিয়োগ বা পদায়ন করা হয়।

    বিআলো/ঊর্মি

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031