• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নুরুল হুদাকে হেনস্তার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক 

     dailybangla 
    24th Jun 2025 10:50 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।

    সোমবার (২৩ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। আইন লঙ্ঘন করে মব সৃষ্টিতে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

    তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেফতার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

    ডিসি মহিদুল ইসলাম আরও বলেন, সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করে থানায় সোপর্দ করে। অন্য জড়িত সবাইকে গ্রেফতার করা হবে। অভিযান চলছে।

    উল্লেখ্য, রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। এদিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করে জুতার মালা পরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728