• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন 

     dailybangla 
    19th Oct 2024 8:26 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ।

    ১৯ অক্টোবর, শনিবার এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। খবর আলজাজিরার।

    প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোনটি সরাসরি আঘাত হেনেছে নেতানিয়াহুর বাসভবনে। তবে, ওইসময় বাড়িটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বা তারপরিবার কেউই ছিলেন না। এছাড়া এ হামলায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

    এর আগে একইদিন সকালে লেবানন থেকে আরও দুটি ড্রোন হামলা চালানো হয়, যেগুলো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে। তেল আবিবে হামলার সতর্ক সংকেত বেজে ওঠে ওই সময়ে।

    প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহর এ হামলার ঘটনায় নেতানিয়াহুর বাসভবন ঘিরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এমনকি গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ওই এলাকায়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728