• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত 

     অনলাইন ডেক্স 
    12th Dec 2025 6:12 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের নাইস গেস্ট হাউজের হলরুমে সুশাসনের জন্য নাগরিক—সুজন—এর আয়োজনে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

    বৈঠকে লেখক-গবেষক, শিক্ষাবিদ, আইনজীবী, মানবাধিকারকর্মী, তরুণ ভোটার এবং সুজনের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮০ জন প্রতিনিধি অংশ নেন।

    সুজন নোয়াখালী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন—
    জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বুলবুল, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আবুল বাশার, কবি আখতার জাহান শেলী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, আইন বিভাগের প্রভাষক মাসউদ আহমাদ, নারী অধিকারকর্মী নাছিমা মুন্নি, সাংবাদিক মাহবুবুর রহমান ও সুমন ভৌমিক প্রমুখ।

    বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা হলো—সকল রাজনৈতিক দল ও সব শ্রেণির ভোটারের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা। তারা অন্তবর্তীকালীন সরকারের করণীয় এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সম্পর্কে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

    বক্তাদের মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে সুসংহত করতে পারে। তাই নাগরিক সমাজ, প্রশাসন ও রাজনৈতিক দলসহ সকলে সম্মিলিতভাবে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728