নোয়াখালী-৪ আসনে পঞ্চমবারের মতো জয়ী শাহজাহান
dailybangla
13th Feb 2026 5:34 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী-৪ (সুবর্ণচর-সদর) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন মো. শাহজাহান। এর মাধ্যমে তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১৯৮টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর এই প্রার্থী পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসহাক খন্দকার (দাঁড়িপাল্লা প্রতীক) পান ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
জেলার ছয়টি আসনের মধ্যে এই আসনেই সর্বোচ্চ ৫৬ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়েছে।
বিআলো/শিলি



