• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পতেঙ্গায় ৪০ লক্ষ টাকার বিদেশী মদ জব্দ করেছে কোস্ট গার্ড 

     dailybangla 
    20th Jul 2025 4:49 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশী মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    রবিবার (২০ জুলাই ২০২৫) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’র নেতৃত্বে পতেঙ্গা থানাধীন পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সমুদ্র সৈকতের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৬০ বোতল ভ্যাট ৬৯ হুইস্কি, ৪৮ বোতল ব্যালেন্টাইন হুইস্কি এবং ৩৬ বোতল রেড লেবেল হুইস্কি, যার বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

    তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

    জব্দকৃত বিদেশী মদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

    তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

     

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728