• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পবিত্র আশুরা উপলক্ষে খানকায়ে কুশায়ী দরবারে আলোচনা ও দোয়া মাহফিল 

     dailybangla 
    06th Jul 2025 9:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার লালবাগে খানকায়ে কুশায়ী দরবারে রবিবার বাদ আসর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন বায়না নগর পীর সাহেব বাড়ীর খানকায়ের গদ্দীনশীন সাফায়েত উল্লাহ চিশতি আল সাবেরী, রায়ের বাজারের মাস্তান শাহ-এর ছেলে তৌহিদ হোসেন স্বপন, তোবারক হোসেন মধু, নাদিম চিশতি, ইফতেখার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মাসুম হোসেন, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, কল্যাণ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান কুতুব, সৈয়দ সামদানী, মাসুম সেন্টু, নওশাদ নাসির উদ্দিন আহমেদ, আসলাম, মোঃ হাবিবুর রহমান রবিন, রাজিব চৌধুরী, সুজন, সজিব, রাসেল, বাবু নুর মোহাম্মদ, হারুন, শান্ত প্রমুখ।

    দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। শেষে আগত ভক্ত ও আশেকানদের মাঝে তবারক বিতরণ করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728