• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে শুরু হলো ‘Echoes of the Earth’ প্রদর্শনী 

     dailybangla 
    06th Feb 2026 7:06 pm  |  অনলাইন সংস্করণ

    ‘আলোকচিত্রে জলবায়ু বিপর্যয়ের কঠিন সত্য: ধরা পড়ল দূষিত পৃথিবী

    নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন, দূষণ আর নির্বিচার পরিবেশ ধ্বংসের বাস্তব চিত্র যখন কাগজের পাতায় নয়, সরাসরি চোখের সামনে ধরা পড়ে—তখন তা আর নিছক ছবি থাকে না, হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। এমনই

    শক্তিশালী বার্তা নিয়ে রাজধানীতে শুরু হয়েছে পরিবেশ ও জলবায়ু সংকটভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘Echoes of the Earth: Photography for the Planet’।

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (BPJA)–এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে শুরু হয়।

    সকালে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। তিনি বলেন, “পৃথিবীজুড়ে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশের অবস্থা আরও শোচনীয়। সরকার গঠনের পর কাজ শুরু করে দেখেছি—সমাজে একটি চৌর্যবৃত্তির কাঠামো দাঁড়িয়ে আছে। সরকার এবং তার চারপাশের সকলের দৃঢ় সংকল্প ছাড়া এই কাঠামো ভাঙা সম্ভব নয়।”

    তিনি আরও বলেন, “আমাদের শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে আমাদের যুদ্ধ করতে হবে। কোটা আন্দোলন থেকে যদি সরকার পতন হতে পারে, তাহলে পরিবেশ, নদী ও জলবায়ু পরিবর্তনের জন্য আরও বড় আন্দোলন হওয়া দরকার। আজ প্রদর্শিত ছবিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে—আমরা কেমন পরিবেশে বসবাস করছি।”

    আয়োজনের পটভূমি ব্যাখ্যা করে ‘ধরা’-এর সদস্য সচিব শরীফ জামিল বলেন, “একজন পরিবেশকর্মী সারাদিন কথা বলে মানুষকে যতটুকু বোঝাতে পারেন, একজন ফটোসাংবাদিকের তোলা একটি ছবি তার চেয়েও অনেক বেশি প্রভাব ফেলতে পারে। এই শক্তিশালী মাধ্যম ব্যবহার করেই পরিবেশের নির্মম বাস্তবতা মানুষের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

    তিনি বলেন, “ঢাকা শহরের পরিবেশ কতটা বিপর্যস্ত, তা বোঝার জন্য এখন আর কোনো গবেষণার প্রয়োজন নেই। খালি চোখেই তা দেখা যায়। ঢাকার চারপাশের নদীগুলোকে আর নদী বলা যায় না। এসব কঠিন সত্য আলোকচিত্রের মাধ্যমে আরও জোরালোভাবে মানুষের সামনে আসবে বলে আমরা বিশ্বাস করি।”

    অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং জ্বালানি নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)–এর চেয়ারম্যান জালাল আহমেদ, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ও ‘ধরা’র উপদেষ্টা কমিটির সদস্য ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, তারা ক্লাইমেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর ড. শওকত আরা বেগম এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন–এর সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিভার বাংলার সম্পাদক ও ধরা’র সদস্য ফয়সাল আহমেদ।

    এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’। প্রতিযোগিতায় জমা পড়া প্রায় ১,৫০০টি আলোকচিত্র থেকে বিচারকদের রায়ে সেরা ৩৫টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

    জ্বালানি বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেন মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ২৪), দ্বিতীয় হন হাবিবুর রহমান (ডেইলি স্টার) এবং তৃতীয় পুরস্কার পান মিনহাজ উদ্দিন (বিজনেস স্ট্যান্ডার্ড)।

    পরিবেশ বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেন মামুনুর রশীদ (দৈনিক সমকাল), দ্বিতীয় হন মেহেদী হাসান (আজকের পত্রিকা) এবং তৃতীয় পুরস্কার পান শেখ নাসির (ডেইলি স্টার)।
    দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728