• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাকিস্তানকে বোঝাতে মাঠে নামছে আইসিসি 

     dailybangla 
    05th Feb 2026 9:54 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসি বড় চাপে পড়েছে। এই সংকট কাটাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রাজি করাতে মাঠে নামানো হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে।

    সরকারি অনুমতি পেয়ে বিশ্বকাপে খেলতে রাজি হলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অবস্থান নিয়েছে পিসিবি। এখনো আনুষ্ঠানিক চিঠি না দিলেও বিষয়টি নিয়ে আইসিসি আগেভাগেই তৎপরতা শুরু করেছে।

    রেভস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি চেয়ারম্যান জয় শাহর ঘনিষ্ঠ সহযোগী ইমরান খাজাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তার লক্ষ্য একটাই—পিসিবিকে মাঠে নামাতে রাজি করানো।

    সংবাদ সংস্থা পিটিআই জানায়, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে আইসিসি বড় ধরনের আইনি ও আর্থিক ঝুঁকিতে পড়তে পারে। সম্প্রচারস্বত্বের উচ্চমূল্যের পেছনে এই ম্যাচের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।

    ম্যাচটি না হলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতির দায়ে আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তাই টুর্নামেন্টের সুনাম ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় আইসিসি কোনো ঝুঁকি নিতে চাইছে না।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728