• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাকিস্তানের বান্নুতে অভিযানে ‘কমান্ডার’সহ পাঁচ সন্ত্রাসী নিহত 

     dailybangla 
    30th Jan 2026 2:38 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে এক শীর্ষ সন্ত্রাসী কমান্ডারসহ পাঁচজন নিহত হয়েছেন। অভিযানে তিনজন বেসামরিক নাগরিকও প্রাণ হারান।

    ডোমেল তেহসিলের স্পেরকা ও কোটকা এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে। সূত্র জানায়, সন্ত্রাসীদের আস্তানায় ড্রোন ও কোয়াডকপ্টার হামলা চালানো হয় এবং তীব্র গোলাগুলি হয়।

    নিহত কমান্ডার কেছ জেওয়ারান ওরফে আল-বদরি একাধিক মামলার আসামি ছিলেন। অভিযানের সময় স্থানীয় এক পরিবারের তিন সদস্য নিহত হন, যাদের মধ্যে দুইজন নারী।

    আহতদের বান্নুর খলিফা গুল নওয়াজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযান শেষে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728