• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাকিস্তানে মাঝারি মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় হাজারো মানুষ 

     dailybangla 
    22nd Oct 2025 4:49 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদসহ একাধিক শহর। মঙ্গলবার গভীর রাতে অনুভূত এ ভূমিকম্পে রাওয়ালপিন্ডি, পেশোয়ার, চিত্রাল, সুয়াত, দির ও মালাকান্দ অঞ্চলেও কম্পন টের পাওয়া যায়।

    পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়, ভূমি থেকে প্রায় ২৩৪ কিলোমিটার গভীরে। গভীর উৎপত্তিস্থলের কারণে কম্পনটি দূরদূরান্তে ছড়িয়ে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

    ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি সেবা ও প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা স্থাপনা ক্ষতির খবর পাওয়া যায়নি।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাকিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় আফটারশকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728