• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পিরোজপুরে ডিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ মিজানুর জামান গ্রেপ্তার 

     dailybangla 
    16th Nov 2025 10:43 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর শহরের কাপড়িয়া পট্টি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
    রোববার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

    গ্রেপ্তার মিজানুর জামানের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে। তিনি বর্তমানে পিরোজপুরের কাপড়িয়া পট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন। তবে তাঁর জাতীয় পরিচয়পত্রে ঠিকানা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা গ্রাম উল্লেখ রয়েছে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর দেড়টার দিকে ডিবির একটি দল কাপড়িয়া পট্টির আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালায়। অভিযানে মিজানুর জামানের শয়নকক্ষের ওয়াড্রোবের ভেতরে লুকানো একাধিক ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
    নীল রঙের জিপারযুক্ত ব্যাগে ২০০ পিস করে মোট ৩০০ ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031