• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পিরোজপুরে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ৪, শ্লীলতাহানির অভিযোগ 

     dailybangla 
    13th Feb 2026 11:39 pm  |  অনলাইন সংস্করণ

    জামাল খান, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নির্বাচন-পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের ফলাফল ঘিরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারধর শুরু হয়। এতে মো. ইউনুস খান (পিতা: আনসার আলী খান) আহত হন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে।

    ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলার সময় পরিবারের নারী সদস্যদের সঙ্গে অসদাচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলেও তারা দাবি করেন। আহতদের মধ্যে ইউনুস খানের স্বজনরাও রয়েছেন।

    ইউনুস খানের এক স্বজন সাংবাদিকদের বলেন, রাজনৈতিক মতপার্থক্য থেকেই এ হামলার সূত্রপাত। হামলার সময় নারী সদস্যদের ওপরও আক্রমণ চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728