• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পিরোজপুর নাজিরপুরে ভোট নিয়ে হামলার অভিযোগ, তিনটি বাড়ি ভাঙচুর 

     dailybangla 
    13th Feb 2026 11:54 pm  |  অনলাইন সংস্করণ

    জামাল খান, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে দাড়ি-পাল্লায় মার্কায় ভোট না দেওয়াকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনটি বসতঘরে হামলার অভিযোগ উঠেছে।

    স্থানীয়দের অভিযোগ, এ ঘটনা ঘটিয়েছে একজন জামায়াত নেতা। হামলার ঘটনা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালেই শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে ঘটে।

    ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, গ্রামের জামায়াতে ইসলামের কর্মী মো. ইস্রাফিল হোসেন ভোট চাওয়া সত্ত্বেও তারা স্বাধীন প্রার্থীর পক্ষে ভোট দিতে চাইলেন। এ কথা জানালে ক্ষিপ্ত হয়ে নির্বাচন পরবর্তী সময়ে ইস্রাফিলের নেতৃত্বে একাধিক ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর চালায়।

    হামলার সময় সুলতার মোল্লা ও মেরাজ মোল্লার ঘরেও ভাঙচুর চালানো হয়। এ সময় স্থানীয় তামিম হোসেন (২৫) নামের এক যুবক ছবি তুলতে গেলে তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে সেনাবাহিনীর উদ্যোগে ফোনটি উদ্ধার করা হয়।

    এই বিষয়ে জামায়াত নেতা ইস্রাফিল হোসলাদার বলেন, আমার বোনকে ঘর দেয়ার কথা বলে সাবেক ইউপি সদস্য ৫০ হাজার টাকা নিয়েছিলেন। টাকা চাইতে গেলে আমাদের মধ্যে মারধর বা ঝগড়া হয়েছে, হামলা নয়।

    নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728