• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পুষ্টিতে ভরপুর চিয়া সিড, কিন্তু কতটা খাবেন? 

     dailybangla 
    29th Nov 2025 1:38 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: নানান পুষ্টিগুণের কারণে চিয়া সিড এখন স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় নিয়মিত উপাদান। তবে চিকিৎসকদের মতে, উপকারের পাশাপাশি অতিরিক্ত খেলে হজমের সমস্যা তৈরি হতে পারে।

    সকালের নাশতা, দই, সালাদ কিংবা পুডিং সবক্ষেত্রেই চিয়া সিডের ব্যবহার এখন সাধারণ। এতে থাকা উচ্চমাত্রার ফাইবার পেট ভরিয়ে রাখে এবং ক্ষুধা কমায়। তবে প্রমাণ পাওয়া না গেলেও অনেকে এটিকে মেদ কমানোর খাদ্য হিসেবে ব্যবহার করছেন।

    চিকিৎসকদের মতে, অতিরিক্ত ফাইবার গ্রহণের মতোই অতিরিক্ত চিয়া সিডও গ্যাস, পেটব্যথা, ডায়রিয়া ও হজমের সমস্যা বাড়াতে পারে। পানি কম খেলে শরীরে পানিশূন্যতাও দেখা দিতে পারে। তাই চিয়া সিডের পাশাপাশি পর্যাপ্ত পানি পান জরুরি।

    চিয়া সিডের উপকারিতা:
    * ওমেগা-৩ থাকায় হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখে
    * অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
    * ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে
    * ওজন কমাতে ভূমিকা রাখে
    * কোলন পরিষ্কার রাখে, ক্যানসারের ঝুঁকি কমায়
    * টক্সিন দূর করে, প্রদাহ কমায়
    * ভালো ঘুমে সাহায্য করে এবং হাড়ের শক্তি বাড়ায়

    তবে যেকোনো উপাদানের মতোই চিয়া সিডও যেন পরিমাণমতো খাওয়া হয় এটাই বিশেষজ্ঞদের পরামর্শ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031