• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পূর্বাচলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও ১৫০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ 

     dailybangla 
    13th Jan 2026 11:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পূর্বাচল উপশহরে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই আয়োজনে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবদল।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে পূর্বাচল উপশহরের বাগেরআগা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাগেরআগা ও আশপাশের এলাকার প্রায় ১৫০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

    শীতবস্ত্র বিতরণের আগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজ রহমান ভূঁইয়া দিপু।

    রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
    নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুন্নবী,
    রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মনির ভূঁইয়া, ১নং ওয়ার্ড যুবদলের নেতা সিপন মিয়া, আলেক মিয়া, মমিন মিয়া,
    এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া সারাজীবন সাধারণ মানুষের অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আত্মার শান্তি কামনায় আজ আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। এই কনকনে শীতে অন্তত ১৫০০ মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের প্রধান লক্ষ্য।”

    অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728