• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রত্যেকে এক একজন তারেক রহমান হয়ে দায়িত্ব পালন করুন: আবদুস সালাম 

     dailybangla 
    05th Feb 2026 8:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, “প্রত্যেক পোলিং এজেন্টকে এক একজন তারেক রহমান হয়ে ভোট গ্রহণ ও গণনা তত্ত্বাবধান করতে হবে।”

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনে বিএনপির পোলিং এজেন্টদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, এতদিনের ত্যাগ ও সংগ্রামের ফল ঘরে তুলতে হলে ভোটের দিন কোনো ধরনের শিথিলতা চলবে না।

    আবদুস সালাম বলেন, “ভোট গ্রহণ ও গণনা পর্যবেক্ষণে সামান্য গাফিলতাও পুরো নির্বাচন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। জরুরি প্রয়োজনে কেন্দ্রের বাইরে যেতে হলে অবশ্যই বিকল্প কাউকে দায়িত্ব বুঝিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার আগেই পোলিং এজেন্টদের ভোটার তালিকা ভালোভাবে যাচাই করতে হবে এবং প্রত্যেক ভোটারের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ধারণা রাখতে হবে, যাতে কোনোভাবেই ভূয়া ভোট প্রদান সম্ভব না হয়।”

    প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত প্রশিক্ষকরা পোলিং এজেন্টদের উদ্দেশে বলেন, ভোটের দিন তারা “রাজার আসনে” থাকবেন। কোনো অনিয়ম চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে হবে এবং তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে পুনরায় ভোট গণনার দাবিও তুলতে হবে। সবকিছু সঠিকভাবে নিশ্চিত না হয়ে কোনো ফলাফল শিটে স্বাক্ষর না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

    উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে দলের নির্বাচনী কার্যক্রমকে শক্তিশালী করতে কয়েকশ’ পোলিং এজেন্ট এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728