• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রথমবার পর্দায় জুটি শরীফুল রাজ-তিথী 

     dailybangla 
    29th Nov 2025 9:38 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: আলোচিত অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করলেন মডেল ও অভিনেত্রী সৈয়দা তৌহিদা হক তিথী। কোনো সিনেমা নয়, তারা একসঙ্গে কাজ করেছেন একটি শীতকালীন প্রসাধনীর বিজ্ঞাপনচিত্রে।

    দীর্ঘদিন ধরে মডেলিং জগতে আলোচিত নাম তিথী। দেশের বিভিন্ন শীর্ষ ব্র্যান্ডের সঙ্গে নিয়মিত কাজ করার পাশাপাশি অভিনয়েও যুক্ত হয়েছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’ সিনেমায় তাঁর অভিনয় থাকলেও এটি এখনো মুক্তির অপেক্ষায়।

    এবার নতুন চমক হিসেবে শরীফুল রাজের সঙ্গে চার দিন ধরে কক্সবাজারে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করেছেন তিনি। ফাহাদ খানের পরিচালনায় নির্মিত বিজ্ঞাপনটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রচারে আসবে।

    তিথী জানান, রাজের সঙ্গে আগে থেকেই পরিচয় থাকলেও একসঙ্গে অভিনয় করলেন এবারই প্রথম। অভিজ্ঞ সহশিল্পীর সঙ্গে কাজ করাটা তাঁর কাছে বেশ উপভোগ্য ছিল। এদিকে, তিথী নতুন একটি সিনেমার কাজও শুরু করেছেন, যদিও সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চান না।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031