• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন 

     dailybangla 
    08th Feb 2026 7:29 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর : প্রাথমিক শিক্ষা স্তরে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে আব্দুল্লাহ আরিয়ান রাকিন। ২০২৫ সালে অনুষ্ঠিত বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সে চাঁদপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি লাভ করেছে। রাকিন বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে বড়।

    সে বর্তমানে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। ছোট বয়সেই তার এই সাফল্য পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাকিনের পিতা মো. মামুনুর রশিদ চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গোপনীয় সহকারী (সিএ) হিসেবে কর্মরত আছেন।

    তার মা একজন গৃহিণী। সন্তানের এই সাফল্যে বাবা-মা আনন্দিত ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

    এ পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলা থেকে ১ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি পেয়েছে ১২৮ জন, সাধারণ গ্রেডে ১৪১ জন এবং স্কুল গ্রেডে ৩৩৯ জন বৃত্তি পেয়েছে।

    এছাড়া সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়েছে ১৮ জন। রাকিন তার এই সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে জানায়, তাদের দিকনির্দেশনা ও সহযোগিতার কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।

    ভবিষ্যতেও যেন পড়াশোনায় ভালো ফলাফল ধরে রাখতে পারে সে জন্য সে সকলের কাছে দোয়া কামনা করেছে। শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করেন, আব্দুল্লাহ আরিয়ান রাকিন আগামী দিনগুলোতেও তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলবে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728