প্রেমিকের সঙ্গে পালানোয় মর্মান্তিক পরিণতি, দুই জনের আত্মহত্যা
বিআলো ডেস্ক: বিয়ের মাত্র দুই মাস পর স্বামীকে ছেড়ে পুরোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় কর্ণাটকে হৃদয়বিদারক পরিণতি দেখা গেছে। মানসিক বিপর্যয়ে পড়ে আত্মহত্যা করেছেন স্বামী ও বিয়ের মধ্যস্থতাকারী।
ভারতের কর্ণাটকে সরস্বতী নামের এক তরুণী বিয়ের দুই মাসের মাথায় শিবকুমার নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ৩০ বছর বয়সী স্বামী হরিশ আত্মহত্যা করেন। পরে ঘটনার দায়ভার নিতে না পেরে বিয়ের ঘটক ও সরস্বতীর চাচা রুদ্রেশও আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশ জানায়, ২৩ জানুয়ারি মন্দিরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সরস্বতী। নিখোঁজ ডায়েরির পর তদন্তে বেরিয়ে আসে তিনি প্রেমিকের সঙ্গে পালিয়েছেন।
হরিশ আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটে দায়ীদের নাম উল্লেখ করেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সরস্বতীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় দুটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
বিআলো/শিলি



