• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফারুকীকে অভিনন্দন জানিয়ে যা বললেন তিশা 

     dailybangla 
    11th Nov 2024 12:09 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন চলচিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তার সঙ্গে আরো দুজন উপদেষ্টা শপথ গ্রহণ করেন।

    ১০ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

    এদিকে স্বামী ফারুকী অন্তবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

    শপথ নেওয়ার একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিশা। ওই ভিডিওর ক্যাপশনে ফারকীকে অভিনন্দন জানান তিনি।

    বঙ্গভবনে শপথ নিতে কালো রঙের পাঞ্জাবি, পায়জামা আর ক্যাপ পরে গিয়েছিলেন ফারুকী। সঙ্গে তিশাও ছিলেন।

    দাম্পত্য সঙ্গী ফারুকীর ভিডিওটি পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031