• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফেনীর তিন আসনেই বিএনপি জয়ী 

     dailybangla 
    14th Feb 2026 7:47 pm  |  অনলাইন সংস্করণ

    আবুল হাসনাত তুহিন, ফেনী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপির ৩ জন প্রার্থী বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১ ও ২ আসনের বিএনপির প্রার্থীদের প্রাপ্ত ভোটের চাইতে ৩ আসনের আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে বেসরকারি ভাবে জয়লাভ করেন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে ফেনী জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট। ফেনী-১ আসনে মোট ভোটকেন্দ্র ১২১টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১৬২ জন।

    এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৮৯১ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২৬৯ জন। এর আগে ফেনী-১ আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুতে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুন্সী রফিকুল আলম মজনুকে।

    ফেনী-২ (সদর আসন) থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জামায়াত জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু ৮০ হাজার ০৫৮ ভোট পান।

    ফেনী-২ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৬টি এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ০৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ৮৮১ জন এবং নারী ভোটার ২ লাখ ১১ হাজার ১৯৪ জন। এর আগে ফেনী-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক জয়নাল আবদিন ভিপি। তিনি প্রথমবার জাসদ থেকে একবার ও বিএনপি থেকে ২ বার এমপি নির্বাচিত হন।

    ফেনী-৩ (দাগনভূইয়া-সোনাগাজী) সংসদীয় আসনে বিএনপির হেভি ওয়েট প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট পান।

    ফেনী-৩ আসনে মোট ভোটকেন্দ্র ১৬১টি এবং মোট ভোটার সংখ্যা ৫ লাখ ০৮হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ২২৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন। ফেনী-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়ার মিন্টু। এর আগে এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মাহবুবুল আলম তারা মিয়া ২ বার ও মুহাম্মদ মোশাররফ হোসেন ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728