• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফেনী প্রেস ক্লাবে দৈনিক বাংলাদেশের আলো ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

     dailybangla 
    31st Jan 2026 8:54 pm  |  অনলাইন সংস্করণ

    ফেনী প্রতিনিধি : ফেনীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা এবং দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের আলো ফেনী জেলা প্রতিনিধি, সাংবাদিক সংগঠক আবুল হাসনাত তুহিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য এবি পার্টি মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি সাংবাদিকরা কী পরিমাণ কষ্ট ও ঝুঁকি নিয়ে কাজ করেছেন। আমি নিজেও একজন সাংবাদিক।

    দৈনিক বাংলাদেশের আলোর এই সুন্দর আয়োজনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। তিনি গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক সংগ্রামের ফেনী জেলা প্রতিনিধি এ.কে.এম আবদুর রহীম।

    এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ. ম. আবদুর রহীম, যুবশক্তির সিনিয়র যুগ্ম- সদস্য সচিব প্রিন্স মাহমুদ আজিম, উত্তর মজলিশপুর মোহাম্মাদিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সুপার মা. মুফতি নুর হোসাইন, সাবেক ফেনী প্রেস ক্লাবের সভাপতি ডিবিসি নিউজের ফেনী জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া,

    চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি জরুল হক মিলন, বাংলাদেশর খবরের প্রতিনিধি এম এমরান পাটোয়ারী, দৈনিক সন্ধ্যাবানী ফেনী জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা ইসহাক চৌধুরী, চ্যানেল এসের ফেনী প্রতিনিধি আহসান উল্লাহ, রাজধানী টেলিভিশনের ফেনী প্রতিনিধি আলাউদ্দিন সবুজ, ফেনী বার্তার ইমরান পাটোয়ারী ও ইসমাইল হোসেন,

    দৈনিক লাখো কণ্ঠের ফেনী প্রতিনিধি রহিম আলী জাবেদ, বাংলা এডিশনের ফেনী প্রতিনিধি মহিউদ্দিন, দৈনিক নয়াপায়গাম রিপোর্টার ফখরুল ইসলাম সজীব এবং দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টারসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

    অনুষ্ঠানে বক্তারা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার দীর্ঘ পথচলা, নিরপেক্ষ সাংবাদিকতা, দেশ ও সমাজের উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে, আনন্দঘন মুহূর্তে, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728