• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বই মেলায় প্রকাশ পেল সাজ্জাদুর রহমানের “ব্র্যান্ড কারিগর” 

     dailybangla 
    07th Feb 2025 6:53 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক এবং সাংবাদিক সাজ্জাদুর রহমান শুভর ক্যারিয়ার ভিত্তিক বই ‘ব্র্যান্ড কারিগর-আধুনিক ব্র্যান্ডিং কৌশল’। বইটি প্রকাশ করেছে সাহিত্যদেশ প্রকাশনা। প্রচ্ছদ একেছেন শিল্পী সোহানুর রহমান অনন্ত।

    ব্র্যান্ড কারিগর বইটি সম্পর্কে সাজ্জাদুর রহমান শুভ বলেন, সময়ের সাথে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়ছে, নতুন নতুন কম্পিটেশন বৃদ্ধি পাচ্ছে। যদি মার্কেটে টিকে থাকতে হয় অব্যশই পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্ক তৈরি করতে হবে, জানতে হবে সঠিক কমিউনিকেশন ও স্টোরি টেলিং। এছাড়া আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে আরও জানতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের সবকিছু। তাই আমার ১২ বছরেরও বেশি সময় ধরে, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করার অভিজ্ঞতার আলোকে ব্র্যান্ড কারিগর বইটি প্রকাশ করেছি। যেখানে ব্র্যান্ডিংয়ের সম্বনিত বিষয় এবং আধুনিক কৌশলগুলো সহজ ভাষায়, বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা পাঠকদের ক্যারিয়ার এবং বিজনেসকে নিয়ে যাবে এক অনন্য চূড়ায়।

    শুভ’র বইটি নিয়ে সাহিত্য দেশের প্রকাশক শফিক সাইফুল বলেন, ক্যারিয়ার এবং বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে অনেক বই আছে। এই প্রথম আমরা ব্র্যান্ডিংয়ের সমন্বিত সকল আধুনিক কৌশল নিয়ে ব্র্যান্ড কারিগর বইটি প্রকাশ করেছি, যা বইমেলা ছাড়াও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। আশা করি বইটি পাঠক প্রিয়তার শীর্ষে জায়গা করে নেবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031