• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বগুড়ারয় ২৩ বছর পর হত্যা মামলার রায়, আসামীর যাবজ্জীবন 

     dailybangla 
    23rd Jul 2025 4:25 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলোচিত আনারুল ইসলাম হত্যা মামলার ২৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে আদালত এই মামলার একমাত্র আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

    বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর বিচারক রাজু আহমেদ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজাদ হোসেন তালুকদার।

    আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১ জুন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কৃষ্ণপুর গ্রামের আনারুল ইসলাম তার ভগ্নীপতির বাড়িতে যাওয়ার পথে নজরুল ইসলামের বাড়ির উঠানে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে ওঁত পেতে থাকা আসামি আজিজার রহমান তাকে ছুরিকাঘাত করেন। আনারুল মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আজিজারকে রক্তমাখা ছোরাসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন।

    ঘটনার পর মামলা হলেও, সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিচারপ্রক্রিয়া দীর্ঘ সময় ধরে আটকে ছিল। অবশেষে ২৩ বছর পর মামলার চূড়ান্ত রায় দেওয়া হলো।

    রায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, অর্থদণ্ডের মধ্যে ৯০ হাজার টাকা নিহত আনারুল ইসলামের পরিবারকে দেওয়া হবে এবং অবশিষ্ট ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়বে।

    আদালতের এই রায়ে নিহতের পরিবার কিছুটা হলেও ন্যায়বিচার পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728