• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

     dailybangla 
    21st Dec 2025 10:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

    রোববার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ অন্যরা।

    মনোনয়নপত্র সংগ্রহ শেষে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসন থেকে তারেক রহমানের নির্বাচন করা আমাদের জন্য গর্বের। বগুড়াবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    একই দিন বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গোলাম রব্বানী নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    উল্লেখ্য, দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728