• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারে তিতাসের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা 

     dailybangla 
    15th Dec 2025 8:19 pm  |  অনলাইন সংস্করণ

    অবৈধ গ্যাসে কয়েল ও চিপস উৎপাদন, দুই কারখানায় জরিমানা

    নারায়ণগঞ্জ প্রতিনিধি: অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে কার্যক্রম পরিচালনার দায়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (তিতাস) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মালামাল জব্দ করা হয়।

    ১৫ ডিসেম্বর, সোমবার সকাল ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায়-এর নেতৃত্বে প্রথম অভিযান পরিচালিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাজিপুর এলাকায়।

    এ সময় পশ্চিম হাজিপুর এলাকায় অবস্থিত ‘চমক মশার কয়েল ফ্যাক্টরি’-তে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে মশার কয়েল উৎপাদনের অভিযোগে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফ্যাক্টরির মালামাল জব্দ করা হয়।

    এরপর ভ্রাম্যমাণ আদালত নাসিকের ২১ নম্বর ওয়ার্ডের একটি চিপস ফ্যাক্টরিতে অভিযান চালায়। একই অভিযোগে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানকার সকল মালামাল জব্দ করা হয়।

    অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায় সাংবাদিকদের বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা পশ্চিম হাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী জরিমানা আদায় ও মালামাল জব্দ করা হয়েছে।”

    অভিযানকালে ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপস্থিত ছিলেন তিতাসের সহকারী প্রকৌশলী মো. জাওয়ারুল মোরসালিন, সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. শাহ আলম রনি এবং বন্দর থানার এসআই রাজীবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031