• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বয়সকে হার মানিয়েছেন কারিনা 

     dailybangla 
    17th Jul 2025 12:27 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: গত দুই দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের রাজত্ব ধরে রেখেছেন ‘বেবো’ খ্যাত অভিনেত্রী কারিনা কাপুর। এই অভিনেত্রী শুধু তার অভিনয় দক্ষতা দিয়েই নয়, তার ফ্যাশন স্টেটমেন্ট, ফিটনেস দিয়েও হয়েছেন অসংখ্য ভক্তের অনুপ্রেরণা।

    ৪৫ বছর বয়সি কারিনা তার বয়সকে যেন স্রেফ একটি সংখ্যায় পরিণত করেছেন। ১৮ বছর আগে মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র ‘রিফিউজি’ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, তার রূপে যেন এতটুকুও আঁচড় লাগেনি। কীভাবে তিনি এই তারুণ্য ধরে রেখেছেন, সেই রহস্য এবার ফাঁস করেছেন সেলিব্রিটি নিউট্রিশনিস্ট ঋজুতা দিওয়েকার।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋজুতার বলেছেন, কারিনা খেতে ভালোবাসলেও নিজের খাদ্যাভ্যাসে কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলেন। সপ্তাহের পাঁচ দিন একেবারে একই খাবার খেয়ে থাকেন তিনি।

    ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘টশন’ ছবির সময় থেকে রাতের খাবারে কোনো পরিবর্তন আনেননি কারিনা। প্রায় ১৮ বছর ধরে প্রতিদিন রাতে ডালের খিচুড়ি খেয়ে যাচ্ছেন তিনি।

    যদিও বিভিন্ন সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, চাইনিজ খাবার খেতে তিনি খুব ভালোবাসেন। তবে মিষ্টি বা ঘি খাওয়া ছাড়েননি। বরং নিজের খাদ্যাভ্যাসে সব কিছু রেখেই চেহারা ধরে রেখেছেন তিনি।

    ছেলে তৈমুরের জন্মের পর স্কিন টোন ও ডিটক্সের জন্য কারিনাকে ঘি খাওয়ার পরামর্শও দেন ঋজুতা। শুধু তাই নয়, চকলেট পেস্ট্রিও খেতে দেখা যায় তাকে।

    ঋজুতার মতে, সঠিক পরিমাণে চিনি শরীরকে ডিটক্স করে। তাই নির্ভয়ে মিষ্টিও খান কারিনা। অভিনেত্রী এই খাবারের রুটিন এবং নিয়মিত শরীরচর্চাই তাকে দীর্ঘদিন ধরে একই রকম ফিট এবং ফ্রেশ রাখতে সহায়তা করছে বলে জানিয়েছেন ঋজুতা দিওয়েকার।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728