• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালের ছয় আসনে আনুষ্ঠানিকভাবে শুরু নির্বাচনী প্রচার-প্রচারণা 

     dailybangla 
    22nd Jan 2026 7:08 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা, বরিশাল ব্যুরো: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালের ছয়টি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনভর দোয়া-মোনাজাত, আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও গণসংযোগের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকেরা মাঠে নেমেছেন।

    বরিশাল-৫ (সদর) আসনে প্রথম দিনের প্রচারণা ছিল বেশ সরব। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে নগরীর কাকলীর মোড় এলাকা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

    একই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।

    এদিকে, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রচারণার সূচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-সমর্থিত প্রার্থী মনীষা চক্রবর্তী। পরে তিনি নগরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

    বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ভোরে রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করেন। পরে নিজ নির্বাচনী এলাকায় ফিরে দোয়া-মোনাজাতের আয়োজন করেন এবং গত দেড় দশকে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণ করেন। সংখ্যালঘু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে গণসংযোগ চালান তিনি। একই আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষ থেকেও বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

    বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনেও নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ১০ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ঈগল প্রতীকের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী কারাবন্দি সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপুর পক্ষে তাঁর কন্যা হাবিবা কিবরিয়া নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় অংশ নেন।

    এছাড়াও বরিশালের বাকি আসনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা পৃথক কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

    বিআলো/ইমরান

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728