• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলায় থানায় লিখিত অভিযোগ দায়ের 

     dailybangla 
    07th Feb 2026 9:48 pm  |  অনলাইন সংস্করণ

    বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া এলাকায় এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনার শিকার হন আদিত্য কুমার মিস্ত্রি (৫৫) ও তার ছেলে অমিত কুমার মিস্ত্রি (২৫)।

    ভুক্তভোগীরা জানিয়েছেন, অভিযুক্ত খাইরুল গাজীর ছেলে তাদের মাদক বিক্রিতে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছিল। রাজি না হওয়ায় তাদের ওপর শারীরিক হামলা চালানো হয় এবং পরে বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে টিনশেড ঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করা হয়।

    স্থানীয়রা অভিযোগ করেছেন, খাইরুল আগেও এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিল। অমিত কুমার মিস্ত্রি দাবি করেন, গত ৩১ জানুয়ারি সকালে তাকে মাদক বিক্রিতে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়ায় পরদিন বিকেলে বাইরে বের হলে অভিযুক্ত ব্যক্তি তাকে ইয়াবা দেখিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং একপর্যায়ে হামলা চালান।

    এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ করার খবর জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী ও আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

    এতে টিনশেড ঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর কোতোয়ালি মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    অভিযুক্ত খাইরুল গাজীর বক্তব্য জানতে তার ব্যবহৃত (০১৯***২৭৭) মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মামুন উল ইসলাম বলেন, সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728