বসন্তের প্রথম দিনেই ভালোবাসার উৎসব
dailybangla
14th Feb 2026 10:57 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের সূচনা। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হওয়ায় দিনটি পেয়েছে বাড়তি মাত্রা।
রাজধানীর শাহবাগ, টিএসসি ও চারুকলা এলাকায় সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ার কথা রয়েছে। বাসন্তী ও লাল পোশাকে সেজে তরুণ-তরুণীরা ভিড় জমাবে উন্মুক্ত প্রাঙ্গণে।
শিমুল-পলাশের রঙে প্রকৃতি যেমন নতুন সাজে সেজেছে, তেমনি প্রিয়জনদের মাঝে ফুল ও উপহার বিনিময়ে ব্যস্ত থাকবে নগরজীবন। দক্ষিণা হাওয়ার মৃদু ছোঁয়া আর কোকিলের ডাক বসন্তের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে।
নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে দিনটি শান্তিপূর্ণ রাখতে রাজধানীসহ সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিআলো/শিলি



